ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আজীবন সম্মাননা পাওয়ায় ফেনী ইউনিভার্সিটির উপাচার্যকে সংবর্ধনা

বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম কর্তৃক মৎস্য শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হওয়ায় ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহকে সংবর্ধনা দিয়েছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানে উপাচার্যকে সম্মাননা ও ফুলের তোড়া তুলে দেন শিক্ষকরা। ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের। এসময় ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ’র জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ইফতারের পূর্বে উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রভাষক আল মামুন বিল্লাহ।

অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!