ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে চুরির অভিযোগে দুই রোহিঙ্গা যুবক আটক

 

সোনাগাজী প্রতিনিধি- ফেনীর সোনাগাজীতে মোবাইল ফোন চুরির অভিযোগে রোহিঙ্গা যুবক জোহার (২৪) ও  ফয়েজ আলম (২৬)কে শুক্রবার বিকেলে শহরের মেইন রোড থেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি দুপুরে সোনাগাজী বাজারের জননী ফার্মেসী থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। পরে দোকান মালিক সিসি ক্যামেরার ছবি দেখে চোরদের শনাক্ত করতে সামাজিক যোগাযোগের মাধ্যমে তা ছড়িয়ে দেন।

এ ঘটনার তিনদিন পর ছবির সূত্র ধরে দুই রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তারা প্রথমে নিজেদেরকে কক্সবাজারের বাসিন্দা দাবি করে।

পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, তাদের নাগরিকত্ব যাচাই করা হবে। তবে চুরির ঘটনায় তাদের আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!