ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আ.লীগ সরকার আবার ক্ষমতায় না আসলে পদ্মা সেতু হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় না ফিরলে পদ্মা সেতু হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

বৃহস্পতিবার ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আর একবার আমাদের সেবা করার সুযোগ দেন তাহলে আমরা তা করতে পারবো।’

তিনি বলেন, ‘দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই গতি যেন সচল থাকে। এটাই আপনাদের কাছে চাওয়া।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন সরকারে এসেছি তখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালাব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। ২০২০ সালে জাতির পিতা জন্ম শতবার্ষিকী পালন করব।’

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত আছে। অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। মাদক একটা পরিবার নষ্ট করে দেয়। যুবকদের জীবনকে ধ্বংস করে দেয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রুখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মানুষ যেন জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকেÑ এ জন্য আপনারা কাজ করবেন।’

তিনি বলেন, ‘আমাদের তরুণ সমাজকে দেশ গড়ায় কাজে লাগাতে চাই। তরুণ সমাজের ভাগ্য পরিবর্তনে আমরা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজ বাংলাদেশে খাদ্যের অভাব নেই। শুধু খাদ্য নয় আমরা পুষ্টির ব্যবস্থাও করেছি। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। বিনা পয়সায় ৩৩ প্রকারের ওষুধ দিচ্ছি। এক কোটি চল্লিশ লাখ মা মোবাইল ফোনের মাধ্যমে তার সন্তানের উপবৃত্তির টাকা পাচ্ছেন।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!