ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ইউটিউবে দর্শক বাড়ছে

 কথা ডেস্ক: ইউটিউব কর্তৃপক্ষ আগের চেয়ে এখন মানুষ অনেক বেশি ভিডিও দেখছে।ইউটিউবে লগইন করেই প্রতি মাসে ১৮০ কোটি মানুষ ভিডিও দেখছে। টিভিতেই ইউটিউব চলছে প্রতিদিন ১৫ কোটি ঘণ্টার বেশি।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান ওজসিসকি ইউটিউব ব্র্যান্ডকাস্ট নামের অনুষ্ঠানে সম্প্রতি এ তথ্য জানান। ইউটিউবে বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করতে এ পরিসংখ্যান তাঁদের সাহায্য করবে।

গত বছরের জুন মাসে ওজসিসকি বলেছিলেন, ইউটিউবে প্রতি মাসে ১৫০ কোটি মানুষ লগইন করেন। অর্থাৎ গত ১০ মাসে ৩০ কোটি ব্যবহারকারী বেড়েছে এ ভিডিও পোর্টালটির।

অ্যাকাউন্টে লগইন করে ইউটিউব ব্যবহারকারীর তথ্য জানালেও অ্যাকাউন্ট ছাড়া কতজন ভিডিও দেখছেন, সে তথ্য জানানো হয়নি।

ইউটিউব কর্তৃপক্ষ বলছে, এ সাইটে প্রকৃত কনটেন্টের সংখ্যা দ্বিগুণ করে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। তারা বিভিন্ন সেলিব্রেটিদের নিয়ে আরও বেশি কনটেন্ট তৈরি করবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!