ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৮
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

উইকেটকে ‘বধ্যভূমি’ বানিয়ে ফেলল বাংলাদেশ

 

ক্রীড়া প্রতিবেদক-দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল, ব্লুমফন্টেইনের উইকেটে ব্যাট করা কতই সহজ। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই সেই একই উইকেট হয়ে গেল ব্যাটসম্যানদের বধ্যভূমি! বিদেশের মাটিতে এমন দৃশ্য আর কতকাল!

বাংলাদেশের বোলারদের নাকের জল চোখের জল এক করে ৫৭৩/৪ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬১/৪। ফলোঅন এড়াতে এখনো ৩১৩ রানের বিশাল দূরত্ব পাড়ি দিতে হবে মুশফিকের দলকে। হাতে মাত্র ৬ উইকেট। ব্যাট করছেন ইমরুল কায়েস (২৬*) ও লিটন কুমার দাস (১০*)। এরই মধ্যে পারনেলের বলে একবার ‘জীবন’ পেয়েছেন লিটন। তার আগে রানপাহাড়ে চাপা পড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা দূরে থাক, নিদেনপক্ষে লড়াইটুকু পর্যন্ত করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার।
তামিমের চোটে দলে সুযোগ পাওয়া সৌম্য সরকারকে ক্রমাগত শর্ট লেংথে বল করে চাপে রেখেছিলেন দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও ডুয়ানে অলিভিয়ের। কিছুটা তটস্থ হয়ে পড়া সৌম্যকে হঠাৎই লেগ স্টাম্পের ওপর গুড লেংথে বল করে উইকেট ছত্রখান করে দেন রাবাদা। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টপ অর্ডার।
মুমিনুল হক উইকেটে এসে টিকতে পেরেছেন মাত্র ৭ বল। লেগ স্টাম্পের ওপর অলিভিয়েরের বাউন্সার ছাড়ার চেষ্টা করেছিলেন মুমিনুল। কিন্তু শেষরক্ষা হয়নি। বল তাঁর গ্লাভস ছুঁয়ে জমা পড়ে কুইন্টন ডি ককের হাতে। বাংলাদেশের সংগ্রহ তখন ২৬/২। এরপর ১০ রানের ব্যবধানে অধিনায়ক মুশফিকও বিদায় নেন। অফ স্টাম্পের বাইরের বল অযথাই খেলতে গিয়ে গালি অঞ্চলে টেম্বা বাভুমাকে দারুণ এক ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন মুশফিক। দলের বিপদে হাল ধরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। মুশফিক আউট হওয়ার দুই ওভার পরই তাঁকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন ওয়েন পারনেল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!