ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি

এবার জিতের সঙ্গে নুসরাতের প্রেম

কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত এখন লোকসভার সাংসদ। এখানেই শেষ নয়, সাংসদ নির্বাচিত হওয়ার পর পর বিয়েটাও সেরে ফেলেছেন তিনি। নিখিল জৈনর সঙ্গে বেশ কাটছে তার সংবার জীবন। বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতার রেশ কাটতে না কাটতেই শোনা গেল আবারও অভিনয়ে ফিরছেন নায়িকা।

এবার জিতের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করবেন তিনি। ‘অসুর’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত। ছবিটি নির্মাণ করছেন পাভেল। এখানে নুসরাতের বিপরীতে দেখা যাবে দুই নায়ক জিত ও আবির চ্যাটার্জিকে।

এক সাক্ষাৎকারের নির্মাতা পাভেল জানান, ভাস্কর রামকিঙ্কর বেইজের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণ করা হবে। পাভেল বলেন, ‘রাম কিঙ্কর ছিলেন ভীষণ প্রতিভাবান একজন মানুষ। মানুষ তাকে চিনতে পারেনি। ছবির মাধ্যমে এই শিল্পীর জীবনের লড়াইটা আমি দেখাতে চাই। আগস্ট মাসে শুরু হবে শুটিং।’

নির্মাতা বলেন, ‘অসুর’ মূলত একটি প্রেমকাহিনি। কাইজান, বোধি ও অদিতি- তিন কলেজের বন্ধুর গল্পই তুলে ধরা হবে ছবির মাধ্যমে। কাইজানের চরিত্রে অভিনয় করছেন জিৎ। বোধির ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

ছবিটির সংগীত পরিচালনা করবেন নচিকেতা ও অমিত-ঈশান। বোলপুর ও কলকাতায় হবে শুটিং। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে ‘অসুর’।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!