ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

করোনা মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতি মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। বুধবার বিকালে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী ফোনে একে অপরের সঙ্গে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রেস সচিব আরও জানান, ফোনে দুই নেতা করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর প্রভাব মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করার ব্যাপারে উভয়ে সম্মত হন। দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেন বলে জানান প্রেস সচিব।

এর আগে গত মার্চে করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই প্রস্তাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত রাষ্ট্র ও সরকারপ্রধানরা সমর্থন জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!