ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

‘কারো দয়া নয়, গণতান্ত্রিক উপায়েই ক্ষমতায় যাবে বিএনপি’-ফখরুল

 
নিজস্ব প্রতিবেদক-কারো দয়া ভিক্ষা করে নয়, গণতান্ত্রিক উপায়েই বিএনপি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণসভায় ফখরুল এ মন্তব্য করেন।

‘জাতীয় বীর’অলি আহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গণসংস্কৃতি দল এই স্মরণসভার আয়োজন করে।

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করে ফখরুল বলেন, ‘চিকিৎসার জন্য তারেক রহমান বিদেশে থাকলেও সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’

দেশে এখন কঠিন দুঃসময় চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের লেবাস পরিহিত সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তাই দেশে বিদেশিরা আসলে আমরা তাদের সঙ্গে দেখা করছি। দেশে গণতন্ত্র নেই এই কথাটা জানানোর জন্যই। বিএনপি এটা বিশ্বাস করে না যে, কেউ এসে দেশের গণতন্ত্র উদ্ধার করে দেবে। দেশের জনগণই সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!