ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কুবি শিক্ষক সমিতিতে নীল দলের জয়জয়কার

কুমিল্লা প্রতিনিধি- কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ৬ষ্ঠ কার্যনিবার্হী পরিষদ নির্বাচন-২০১৮ সম্পন্ন হয়েছে। নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল’ (তাহের-রবি)।

সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল  ৯.৩০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১.৩০টা পর্যন্ত চলে। ভোটগ্রহণের প্রায় ৫ ঘণ্টা পর (সন্ধা ৭.৩০টায়) ফলাফল (খসড়া) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হক।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ পদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান।

এছাড়াও কার্যনিবাহী সদস্যের ৭টি পদে যথাক্রমে বিজয়ী হয়েছেন- প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মাহবুবুল হক ভূঁইয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম।

নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হক বলেন, ‘সকলের একান্ত সহযোগিতায় আমরা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১ বছর শিক্ষক সমিতির দায়িত্ব পালন করবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!