ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কুমিল্লা অঞ্চলে সেরা করদাতা নির্বাচিত স্টার লাইন এসি বাস ও ফুড প্রোডাক্টস

 
স্টাফ রিপোর্টার-স্টার লাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার লাইন এসি বাস ও ফুড প্রোডাক্টস লি: কুমিল্লা কর অঞ্চলের সেরা করদাতার সম্মাননা লাভ করেছেন।রবিবার সকালে কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে কুমিল্লা কাস্টমস,ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার মহাপরিচালক মওদুদ উর রশিদ সফদার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। কুমিল্লা ভ্যাট কাস্টমস ও এক্সাইজ কমিশনার মাহবুবুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি রাজস্ব কর্মকর্তা জনি চক্রবর্তী। অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের ২৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এসময় স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে অতিথিদের কাছ থেকে দুটি সম্মাননা গ্রহন করেন পরিচালক মাঈন উদ্দিন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!