ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫১
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ক্ষমতা নয়, জনসেবাই আমাদের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী

ঢাকা অফিসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা রাজনীতি করি। আমাদের রাজনীতির লক্ষ্য কিন্তু ক্ষমতায় বসে ক্ষমতা ভোগ করা নয়; জনসেবা করা। দেশকে গড়ে তোলা। দেশের মানুষের কল্যাণ করা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ২০১৬-১৭ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ নম্বর পাওয়ায় বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়কে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।যত বাধাই আসুক না কেন, তা অতিক্রম করে সাফল্য অর্জন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এ জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, দৃঢ়তা ও পরিকল্পনা নেয়ার মতো চিন্তাভাবনা।শেখ হাসিনা বলেন, কেবল ক্ষমতা ভোগ করা নয়, জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, ‌আমরা দেশের সম্পর্কে চিন্তা করে যে পরিকল্পনা করি, সেই লক্ষ্যে আন্তর্জাতিকভাবে দেশকে পরিচিত করি।২০০০ সালে প্রধানমন্ত্রী থাকাবস্থায় আমরা জাতিসংঘে এমডিজি স্বাক্ষর করি। এ ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। নিজেদের পরিকল্পনা ছিল বলেই এ সাফল্য এসেছে, বলেন শেখ হাসিনা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!