ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০০
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

খালেদা ও তারেক জিয়া দুর্নীতিবাজ

 

সদর প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি সব সময় বন্দুকের নলের জোরে ক্ষমতায় আসে। আর আওয়ামীলীগকে জনগণ ক্ষমতায় আনে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় এসে পরে রাজনীতিতে পা রেখেছে। আর আওয়ামীলীগ শুরু থেকেই এদেশের মাটি ও মানুষের ভাগ্যোন্নয়নে রাজনীতি করছে। বিএনপি ও দুর্নীতি একে অপরের পরিপূরক।খালেদা জিয়া ও তারেক রহমান দু’জনই দুর্নীতিবাজ।এজন্য তারা দলের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে।
এসময় জেলা প্রশাসক মনোজ কুমার রায়,ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং,জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরীসহ সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!