ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

খালেদা জিয়ার মুক্তি একমাত্র আইনি লড়াইয়ে: কাদের

রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, আদালত তাকে (খালেদা) কনভিকশন দিয়েছেন, সাজা দিয়েছেন এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগ্যাল ব্যাটল করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।
শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রেখেছে কে? সরকার, না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন। আদালতে খালেদা জিয়াকে সরকার পাঠায়নি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকার। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!