ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা:যুবক গ্রেফতার

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এক গৃহবধূকে (২৫) কে ধর্ষণের চেষ্টা কালে রবিবার দিবাগত রাতে আল আমিন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সুত্র জানায়, উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামের এক গৃহবধূকে (প্রবাসীর স্ত্রী) দীর্ঘ ধরে উত্ত্যক্ত করে আসছে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বখাটে যুবক আল আমিন। গৃহবধূ বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তাঁরা বখাটের পিতা-মাতাকে অবহিত করে। এতে সে আরো বেপরোয়া হয়ে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতে থাকে। এমনকি ওই গৃহবধূ কোথাও গেলে বখাটে তার পিছু নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে অশালীন আচরন করতে থাকে। রবিবার দিবাগত রাতে গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে বখাটে আল আমিন পেছন দিক থেকে গামছা দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে বাড়ি ও আশ-পাশের লোকজন এগিয়ে এসে হাতেনাতে ওই বখাটেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা আরও জানায়, বখাটে আল আমিন আগেও একই এলাকায় অপর এক গৃহবধূ ও আরেক তরুনীর শ্লীলতাহানীর ঘটনায় স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়ে ছিল।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!