ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা: সভাপতি রুবেল ও সম্পাদক ইকবাল

অবশেষে ১৮ মাস পর ঘোষণা করা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নতুন কমিটি। এতে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার প্রথম প্রহরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজাউল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব দেয়া হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

সভাপতি রেজাউল হক রুবেল চবির পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ চুফ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) নেতা। একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

অন্যদিকে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বগিভিত্তিক আরেক গ্রুপ সিক্সটি নাইনের নেতা। ক্যাম্পাসে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২০১৬-১৭ সালের কমিটি ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সে সময় বিভিন্ন গ্রুপিং, সংঘর্ষ, অপহরণসহ নানা অপকর্মে সম্পৃক্ততার অভিযোগ উঠে সংগঠনটির বিরুদ্ধে। তার আগে সাত মাস স্থগিত ছিল এই কমিটি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!