ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চাঁদে আলু চাষ!

 

আন্তর্জাতিক ডেস্ক-আসন্ন চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদে আলু চাষের পদক্ষেপ নিচ্ছেন চীনের বিজ্ঞানীরা। ২০১৮ সালে চ্যাং’ই-ফোর নামে চাঁদে অভিযান চালাবে চীনা জ্যোতির্বিজ্ঞানীরা।

সে সময়ই ছোট সিলিন্ডারের মধ্যে আলু সিল করে পাঠানো হবে। সিলিন্ডারের ভেতরে ‘মিনি ইকোসিস্টেম’ ব্যবস্থা থাকবে। মিনি ইকোসিস্টেম ক্যাপসুলটির ওজন হবে তিন কেজি। এর দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার ও প্রস্থ ১৬ সেন্টিমিটার। সেখানে গুটিপোকার লার্ভাও পাঠানো হবে।

এই প্রকল্পের প্রধান নকশাকার ও চংকিং ইউনিভার্সিটির অধ্যাপক জি জেংজিন বলেন, চাঁদের মাটিতে আলু চাষের আগে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এ জন্য আগে সেখানে কীটপতঙ্গ পাঠানো হবে। চাঁদের জমিতে আলুর চারা বেঁচে থাকবে কি না, তা নিশ্চিত হতেই বিজ্ঞানীরা চাঁদে কীটপতঙ্গ পাঠানোর পরিকল্পনা করছেন।

সিলিন্ডারে লার্ভা থেকে ডিম ফোটা মাত্রই কার্বন তৈরি হবে। আর আলুর চারা থেকে বেরোবে অক্সিজেন। এভাবে মিনি ইকোসিস্টেম ক্যাপসুলের ভেতর কার্বন ও অক্সিজেনের আদান-প্রদান চলবে। আলু চাষের এই পুরো প্রক্রিয়া বিজ্ঞানীরা লাইভ সম্প্রচার করার কথাও ভাবছেন।

সূত্রঃ চংকিং মর্নিং পোস্ট, বিবিসি অনলাইন, চায়না রেডিও ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!