ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে নিহত ১২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২৫ জন। স্থানীয় সোমবার রাত ১১টার দিকে চ্যাংনিং পল্লীতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমতলের ১৬  কিলোমিটার গভীরে। পরে মঙ্গলবার সকালে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমিকম্পের পর ২ হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে।

বেশ কিছু বাড়িঘর ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!