ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কাতারে ফেনী জাতীয়তাবাদী ফোরামের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

কাতারে ফেনী জাতীয়তাবাদী ফোরামের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ঈদের দিন সন্ধ্যায় কাতার দোহার সবজি মার্কেটস্থ আল-বায়ান রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা ছাএদলের সাবেক সাধারন সম্পাদক মো:সেলিম মিয়া।প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হক।বিশেষ অতিথি ছিলেন নিউ সানাইয়া শাখা বিএনপির সভাপতি ও ফোরামের সাধারন সম্পাদক মোকাররম আলী চৌধুরী।

আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী পৌর যুবদল নেতা ও ফোরামের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হক, ফেনী কমার্স কলেজ শাখা ছাএদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন।এসময় কাতার ধানসিঁড়ি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে বক্তারা বলেন,ফেনী জাতীয়তাবাদী ফোরামের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সামনের যে কোন আন্দোলন করতে কাজ করবে নেতাকর্মীরা।পরে ফোরামের সদস্যরা এক অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও নৈশভোজে অংশ নেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!