ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফেনী ডায়াবেটিক সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ও ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমিতির  উপদেষ্টা পরিষদ সদস্য ও ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি ও সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর।

সমিতির সাধারণ সম্পাদক বিগত সভার গৃহীত কার্যবিবরণী ও সমিতির কার্যক্রমের উপর প্রণিত বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সমিতির কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ ২০১৭-১৮ অর্থ বৎসরের নিরীক্ষিত হিসাব, ২০১৮-১৯ সালের জন্য অডিটর নিয়োগ ও ২০১৮-১৯ অর্থ বৎসরের বার্ষিক বাজেট সদস্যদের জ্ঞাতার্থে উপস্থাপন করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী ডায়াবেটিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার দেবময় দেওযান নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন আজীবন সদস্য  গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!