ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। ধর্মঘটে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের সকল যান চলাচল। এর ফলে এসব রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।বুধবার সকাল থেকেই ধর্মঘটের ডাক দিয়েছেন নারায়ণগঞ্জের গণপরিবহন জেলার সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে এলোপাতাড়ি খালি বাস ফেলে অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে জানা গেছে।শ্রমিকরা জানান, গলায় রশি নিয়ে সড়কে তারা গাড়ি চালাবেন না। নতুন সড়ক পরিবহন আইন প্রত্যাহার করা না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না।বন্ধন পরিবহণের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এটি মূলত শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট, এখানে মালিক পক্ষের কোনো কিছু করার নেই। জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যা তাসনিম হোসেন জানান, ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সাইনবোর্ড এলাকাতে তারা এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!