ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নেবেন বিশিষ্ট পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। খণ্ডকালীন শিক্ষক হিসেবে আগামীকাল রোববার থেকে তিনি ক্লাস নেবেন।শনিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

হাছান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে সম্মান শেষ বর্ষের ‘ইভাল্যুয়েশন অ্যান্ড আর্থ’স বয়োস্ফিয়ার’ কোর্সটি পরিচালনা করবেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও ক্লাস নিয়েছেন।

এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিকস—তিন বিষয়ে মাস্টার্স করেন হাছান মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বেলজিয়ামের ‘ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস’ থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিকস বিষয়ে মাস্টার্স করেন তিনি। এরপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। পরবর্তীতে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবেও কাজ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অভিভাষণ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

অতিথি বক্তা হিসেবে একটি ক্লাস নেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন হাছান মাহমুদ।

হাছান মাহমুদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সরকারের পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ড. হাছান। একই সঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হিসেবেও কাজ করছেন হাছান মাহমুদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!