ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৫
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

তিন ব্যাংকে এসপি ও স্ত্রীর ৮ কোটি টাকা, দুদকের মামলা

 
ঢাকা অফিস-তিন ব্যাংকে অবৈধভাবে উপার্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা পাওয়ার ঘটনায় ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুদক।

মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় মামলাটি করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

ওয়ান ব্যাংকের বংশাল শাখা, রাজধানীর এলিফ্যান্ট রোড শাখা ও যশোর শাখায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা রাখার দায়ে এ মামলা করা হয়েছে।

মো. আবদুল ওয়াদুদ জানান, ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রিনা চৌধুরীর নামে ২০১২ সালের মানিলন্ডারিং আইনে মামলাটি করা হয়।

ব্যাংকে তাদের নামে এফডিআর করা ৮ কোটি টাকার বেশি পাওয়া যায়। দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে এ টাকার উৎস তারা জানাতে পারেননি। এ টাকার বিষয়ে তারা কোনো সদুত্তরও দিতে পারেননি।

পরে তাদের বিষয়ে দুদকের সভায় মামলার সিদ্ধান্ত নেয়া হয়। আজ মঙ্গলবার বংশাল থানায় মামলাটি করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!