ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দু-একদিনের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে-বাণিজ্যমন্ত্রী

দু-একদিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। তিনি জানান, দু-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম ৬০-৭০ টাকা হবে।এ সময় বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ থাকার পরও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করেছে। এর মধ্যেই মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিকটন পেঁয়াজ দেশে ঢুকেছে। আরো এ পরিমাণ পেঁয়াজ শিগগিরই দেশে ঢুকবে। এই আমদানির সর্বোচ্চ খরচ পড়বে কেজিপ্রতি ৪৩ টাকা, যা ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রয় হবে সর্বোচ্চ ৭০ টাকায়।তিনি আরো বলেন, যেসব অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করেছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১০ জন যুগ্ম সচিবের নেতৃত্বে ১০টি টিম এর মধ্যে কাজ শুরু করেছে

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!