ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৬
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে-খালেদা জিয়া

ফেনীর কথা ডেস্ক-বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। ২০১৪ সালের ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়।
বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশব্যাপী পথে-ঘাটে শুধু লাশের মিছিল। বিদ্যুৎ-গ্যাস-পানি নিয়ে হাহাকার চারদিকে।
বিএনপি প্রধান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোৎসব চলছে।
তিনি বলেন, ঈদুল আযহার প্রাক্কালে একের পর এক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গুম হওয়ায় চারিদিকে ভয় ও আতঙ্ক পরিব্যাপ্ত হয়েছে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজমান।
বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এদিনটিকে স্মরণ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, আজকের দিনটি আমাদের সবার জন্য আনন্দ ও প্রেরণার। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর এ দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, বাকশালী একদলীয় দুঃশাসনের কারণে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল- তা পূরণ করতে দেশে বহুদলীয় গণতন্ত্র পনঃপ্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি দেশ ও জনগণের সমৃদ্ধি এবং কল্যাণে কাজ করছে।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বিএনপি ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে।
দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে অপর এক বাণীতে খালেদা জিয়া বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!