ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নবাবপুরে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

 

সোনাগাজী প্রতিনিধি- আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড বর্ণনা করলে ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে। তিনি মানবতাবাদী নেত্রী হিসেবে সারাবিশ্বে খ্যাতি পেয়েছেন। সদস্য সংগ্রহের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি শনিবার বিকালে আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার নেছার উল্যাহ খান।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুপন শর্মার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ সেলিম, প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!