ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ প্রমুখ।

পুষ্পমাল্য অর্পণ শেষে শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরানখানী, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে দুপুর ১২টায় দলীয় কার্যালয়, শহীদ মিনার, রেলষ্টেশন, মহিপাল ও সদর হাসপাতাল মোড়ে দু:স্থদের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করে আওয়ামীলীগ।


একইসাথে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

এছাড়া পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ইসলামিক ফাউন্ডেশন, ফেনী জেলা রেড ক্রিসেন্ট ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক দিবসে নানা কর্মসূচি পালন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!