ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নির্বাচনের সময় সেনাবাহিনী কেন বিচারিক ক্ষমতা পাবে?

নিজস্ব প্রতিবেদক-বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের সময় সেনাবাহিনী কেন বিচারিক ক্ষমতা পাবে। ভোটের সময় সেনাবাহিনী কেবল অন্যান্য বাহিনীকে সহায়তা করবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবির বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, ইভিএম নিয়ে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে (ইসি) দলীয় অবস্থান জানিয়েছে। এখন নির্বাচন কমিশন চাইলে ভোটে ইভিএম ব্যবহার করবে, না চাইলে নেই। এটা ইসির সিদ্ধান্তের ব্যাপার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছিল। এতে বিএনপি লাভবান হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা তখন ভোটের সময় ছিলেন বাগানে। তিনি বলেন, ‘সেনাবাহিনী ভোটের সময় সিভিলদের সহায়তা করবেন। তাদের কেন বিচারিক ক্ষমতা দিতে হবে?’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দলটির কোনো লাভ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি। গত নির্বাচনে আওয়ামী লীগ কোনো কারচুপি করেনি।

গতকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন বলেছেন, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। তিনি নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করার দাবি ও ইভিএম ব্যবহার না করার দাবি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!