ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নুসরাত হত্যাকান্ডে আওয়ামীলীগ নেতাসহ তিন আসামী গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টায় (পরবর্তীতে হত্যা) দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামী সোনাগাজী পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদুল আলম (৪৫), জোবায়ের আহাম্মেদ (২০) ও নুর উদ্দিন (২০) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাকসুদ আলমকে ঢাকার একটি আবাসিক হোটেল ও জোবায়ের আহাম্মদকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ দিকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার মুক্তি আন্দোলনের সমন্বয়ক ও নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামী নুর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে শুক্রবার বেলা ১১ টার দিকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) একটি দল।

এর আগে ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে ঢেকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নিপীড়নের চেষ্টা করে।এ ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে শিক্ষার্থীর পরিবার। মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলা কারাগারে থাকা অবস্থায় ৬ এপ্রিল এই শিক্ষার্থীকে মাদরাসার ছাদে পুড়িয়ে মারার চেষ্টা করে চার মুখোশধারী। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজসহ ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে এ পর্যন্ত ১১ জনকে পুলিশ গ্রেফতার করে সবাইকে ৭ দিন করে রিমান্ড আবেদন করলে বিভিন্ন মেয়াদে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছেন। দীর্ঘ ৬ দিন শরীরের ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে মৃত্যুবরন করেন নুসরাত। বৃহস্পতিবার সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে সন্ধ্যায় পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে অশ্রুসিক্ত নয়নে তাকে দাফন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!