ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নেইমারকে থামানোর উপায় জানা নেই বেলজিয়ামের

খেলাধুলা ডেস্ক: শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম। নেইমারকে নিয়ে এখনই দুশ্চিন্তায় পড়ে গেছে ইউরোপের দলটি

শেষ ষোলোয় দুর্দান্ত একটি মুভে প্রথমে খুলেছেন গোলের খাতা। পরে চামচে তুলে দেওয়ার মতো একটি পাস দিয়ে গোল করিয়েছেন রবার্তো ফিরমিনোকে দিয়ে। ব্যস, তারপর থেকেই চলছে নেইমার-বন্দনা। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে কোয়ার্টার ফাইনালে কীভাবে থামানো যায়, সেই অঙ্ক কষতেই বেলজিয়াম দলের এখন মাথা খারাপ হওয়ার মতো অবস্থা।

শেষ ষোলোয় কাল মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ওঠে ব্রাজিল। পরের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে ব্রাজিলের মুখোমুখি হওয়া নিশ্চিত করে বেলজিয়াম। সেমিফাইনালে উঠতে নেইমারকে বোতলবন্দী রাখাটা বেলজিয়ামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বেলজিয়ামের ডিফেন্ডার টমাস মনিয়ে তো এখনই দুশ্চিন্তায় পড়েছেন নেইমারকে নিয়ে। প্যারিস সেন্ট জার্মেই সতীর্থ নিজের দিনে কতটা ভয়ংকর, মনিয়ে তা ভালোই জানেন। বেলজিয়াম ডিফেন্ডারের ভাষ্য, ‘আমি তাকে কীভাবে থামাব, জানি না। মাঠে সে কী করবে, তা অনুমান করা খুবই কঠিন। পক্ষে ও বিপক্ষে যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে নেইমারই সম্ভবত সেরা।’

মনিয়ে অবশ্য জানিয়ে রাখলেন, নেইমারকে আটকাতে নিজের সেরাটাই নিংড়ে দেবেন, ‘যা-ই হোক, আমি আমার সেরাটা দিয়ে লড়ব। জানি আমাদের একটা সুযোগ আছে। তবে বিষয়টা খুবই কঠিন। কারণ, শুধু নেইমার নয়, দলে কুতিনহো, ফিরমিনো, জেসুস ও মার্সেলোর মতো খেলোয়াড় আছেন।’

প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের এই কথা শুনে নেইমার হয়তো বলতেই পারেন, এখন এমন কত কথা বের হবে! চোট থেকে ফিরে বিশ্বকাপের শুরুতে ছিলেন নিজের ছায়া হয়ে। নেইমারকে নিয়ে তাই প্রতিপক্ষ দলগুলোরও বাড়তি কোনো চিন্তা ছিল না। কিন্তু গতকাল মেক্সিকোর বিপক্ষে জ্বলে ওঠার পর থেকেই চলছে নেইমার-বন্দনা। আসলে মাঠের খেলা তো এমনই।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!