ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নোয়াখালীতে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৭৫

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।বুধবার সকাল সাড়ে আটটার দিকে শহরের টাউন হল মোড়, সুধারাম থানার মোড় ও স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭৫ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পুলিশ দুই পক্ষকে দুই দিকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শহরের মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলনের প্রথম পর্বে বক্তৃতা চলছিল।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থী নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খানের একদল সমর্থক মিছিল নিয়ে জজকোর্ট সড়ক থেকে শহরের আবদুল মালেক উকিল সড়কে ওঠেন। এ সময় একই সড়ক দিয়ে আরেক সাধারণ সম্পাদক পদের প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী যাওয়ায় তাঁর সমর্থকেরাও স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে শহরের সুধারাম থানার মোড় ও স্টেডিয়াম এলাকায়ও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ সম্মেলন উপলক্ষে সড়কের পাশে টাঙানো একে অপরের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলে। একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ঘণ্টাখানেক ধরে চলা পাল্টাপাল্টি এ হামলা-সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৭২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জরুরি বিভাগের কর্মচারী মো. সেলিম নিশ্চিত করেছেন। তবে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেছেন, তিনি সকাল ১০টা পর্যন্ত ৩৫ জনের ভর্তির তথ্য জানেন। পরে কতজন ভর্তি হয়েছেন, সে বিষয়ে তিনি খোঁজ নিয়ে জানাবেন।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সকালে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে কিছু হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!