ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রবিবার শুরু হচ্ছে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

ঢাকা অফিস: রবিবার (১৮ নভেম্বর) থেকে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন। এদিন (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রবিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।
এবার দেশের ৭ হাজার ৪১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাপনী পরীক্ষা। এবার দেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রেও পরীক্ষা হবে। এবার ছাত্রদের থেকে ২ লাখ ১৯ হাজার ৭৮৬ জন ছাত্রী বেশি অংশ নিচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী পঞ্চম শ্রণির সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে এবং ইবতেদায়ী পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।
প্রশ্নফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী নেওয়া হচ্ছে। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথমদিন রবিবার (১৮ নভেম্বর) ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে। আর ইবতেদায়ীতে প্রথম দিন রবিবার (১৮ নভেম্বর) ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!