ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরাম মডেল পাইলটসহ আরও ৬০ হাই স্কুল সরকারি হচ্ছে

কথা ডেস্কঃ ফেনী জেলার পরশুরাম উপজেলার পরশুরাম মডেল পাইলট হাই স্কুল,নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, কবিরহাট উপজেলার কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়সহ সারাদেশে আরও ৬০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হচ্ছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুলগুলোর সরকারিকরণের ব্যাপারে তার নীতিগত সিদ্ধান্ত জানান। শিগগিরই এ ৬০টি স্কুলের সরকারিকরণের আদেশ (জিও) জারি হতে পারে।

দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩৬৩টি হাই স্কুল জাতীয়করণের ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!