ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের পুকুরের পানিতে ডুবে মঙ্গলবার সকালে মোহাম্মদ আবদুল্লাহ (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে দক্ষিণ চর সাহাভিকারী গ্রামে জুনাব আলী সওদাগর বাড়ির জাকির হোসেনের স্ত্রী ঘরে কাজ করছিলেন। এসময় তার শিশুপুত্র মোহাম্মদ আবদুল্লাহ বাড়ির উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর কাজ শেষে শিশুটির সাড়া শব্দ না পেয়ে এবং উঠানে না দেখে তাকে আশ-পাশে খুঁজতে থাকেন। এ পর্যায়ে শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন বাড়ির পেছনে পুকুরে যায়। এসময় পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!