ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফুলগাজীতে পুকুর খুঁড়তেই মুক্তিযুদ্ধকালীন মর্টরশেলের সন্ধান

ফুলগাজীতে পুকুরের মাটি খনন করতেই মুক্তিযুদ্ধ কালীন মর্টরশেলের সন্ধান মিলেছে।
শুক্রবার সকালে উপজেলার কিসমত বাসুড়া গ্রামের আবদুরৌপ মিয়ার পুকুরে মাটি কাটার সময় মাটিয়াল এটি দেখতে পায়। স্থানীয়রা জানায়,ওই সময় পুকুর খননকালে মাটিয়ালের কোদালের কোপে মাটিতে লোহার মত কিছু একটা দেখতে পায়। পরে আরো মাটি খনন করে দেখে পাওয়া যায় বিশাল আকৃতির একটি মর্টরশেল। তাৎক্ষণিক খবরটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।

স্হানীয়দের ধারণা, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় এ এলাকায় পাকিস্তানিদের সাথে ব্যপক যুদ্ধ হয়েছিলো।সে সময় হয়ত এখানে মর্টরশেলটি নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু তা বিস্ফোরিত না হয়ে অক্ষত অবস্থায় পুকুরে থেকে যায়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, মর্টরশেলটি আপাতত পুলিশের পাহারায় রয়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মর্টরশেলটি উদ্ধারের জন্য সেনাসদস্যদের খবর দেয়া হয়েছে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!