ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল আটক

শহর প্রতিনিধি: ফেনীতে বিদেশী পিস্তল-গুলি ও ইয়াবাসহ মনোয়ার হোসেন সোহেল (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোরে শহরের মধ্যম বিরিঞ্চি এলাকাস্থ নাহার মঞ্জিল থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল  ওই এলাকার নাহার মঞ্জিলে হুমায়ুনের বাসায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মনোয়ার হোসেন সোহেল পালিয়ে যেতে চাইলে তাকে আটক করা হয়। অভিযানকালে তার দেহ তল্লাশী করে ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও তার খাটের তোষকের নিচ হতে পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও গুলি নিজ দখলে রেখে ওই বাড়ির ২য় তলার একটি ইউনিট ভাড়া নিয়ে সেখানে গোপনে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামী ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!