ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর ৬ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের পৌরসভা প্রাঙ্গনে এই ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম।

ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা আক্তার জুসি মনোনয়ন পান।
ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী মনোনয়ন পান।
সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান পদে দলটির যুগ্ম-সম্পাদক শাখাওয়াতুল হক বিটু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জোবেদা নাহার মিলি মনোনয়ন পান।
পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার,ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহারকে মনোনয়ন দেয়া হয়েছে।
দাগনভূঞা উপজেলায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান পদে শাহীন মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রোখসানা ছিদ্দিকী মনোনয়ন পেয়েছেন।
ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম মজুমদার,ভাইস চেয়ারম্যান পদে দরবারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল আলম আজমীর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ মনোনয়ন পান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!