ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ধুমপায়ীর জরিমানা

শহর প্রতিনিধি : ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ ব্যবসায়ী ও ৬ ধুমপানকারীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার মিনতি রানী কৈরী অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, জেলা প্রশাসনের অভিযানকালে ট্রাংক রোড়ে প্রকাশ্য তামাকজাত পন্য বিজ্ঞাপন দেয়ায় জনসেবা ষ্টোরকে ৫শ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে রেল ষ্টেশনের শাহাদাত ষ্টোরকে ৫শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ওই দোকান থেকে ২১ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ করা হয়। এছাড়া প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ট্রাংক রোডে মুর্শেদকে ২শ টাকা, জয়নালকে ২শ টাকা, রেল ষ্টেশনে জাকির হোসেনকে ২শ টাকা, সাইদ মাহমুদকে ২শ টাকা, মো: লিটনকে ২শ টাকা, মো: ইউছুপকে ১শ টাকা, আসলামকে ১শ টাকা ও রুবেলকে ১শ টাকা জরিমানা করা হয়। শহরের বিভিন্ন সড়কে সিগারেটের বিজ্ঞাপন সংবলিত সাইনবোর্ড নষ্ট করা হয়। অভিযানে সিভিল র্সাজন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো: সাইফ উদ্দিন মাহমুদ ও জেলা স্যানেটারী ইন্সপেক্টর সুজন বড়ুয়াসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!