ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪২
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে নতুন করে আরো দুই জনসহ আক্রান্ত ৩০

ফেনীতে করোনাভাইরাসে নতুন করে আরো দুই জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন সিভিল সার্জন কায্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ও অপরজন সরকারী কর্মকর্তা। এ নিয়ে জেলায় ৩০ জন করোনাভাইসারে আক্রান্ত হয়েছেন। একই সাথে আক্রান্ত দুই চিকিৎসক সুস্থ্য হয়েছেন বলে শনিবার সকালে সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি/BITID) ল্যাবে ও নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ফেনীতে দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই জনই পুরুষ।

তিনি আরো জানান, আক্রান্ত একজন সিভিল সার্জন কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। তিনি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুরের বাসিন্দা। অপরজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

তিনি পরশুরাম উপজেলার একটি ইউনিয়নের ভূমি অফিসের উপ-সহকারি পদে কর্মরত রয়েছেন। তিনি ফেনী জেনারেল হাসপাতালের আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শুক্রবার মধ্যরাত পর্যন্ত জেলায় ৯১২ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে ৬৭৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনাভাইরাসে দুই জনপ্রতিনিধি, দুই সরকারি কর্মকর্তা, দুই চিকিৎসক, একজন পুলিশসহ ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন আটজন। অবস্থার অবনতি হওয়ায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আক্রান্তরা আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!