ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা

 

 

স্টাফ রিপোর্টার-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা হওয়ায় ফেনীতে কড়া পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে পুলিশ-র‌্যাবের পাশাপাশি বিজিবিও টহলে রয়েছে।

27750086_2291697847522553_1295041288531660887_n

সূত্র জানায়, ফেনীর ২৭ কিলোমিটার মহাসড়ক এলাকার গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ সহ যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে ৫শ পুলিশ পোশাকে ও ২শ পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কোবরা বাহিনী ও ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন ক্করেছেন।

27849222_1548242518595264_1656487704_n

শহরের প্রবেশদ্বার মহিপাল, লালপোল, দাউদপুল, ফতেহপুর, সালাউদ্দিন মোড়, সদর হাসপাতাল মোড়ে পুলিশ অবস্থান করবে। শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড, শান্তি কোম্পানী রোড সংলগ্ন, মিজান রোড, জিরোপয়েন্ট, ইসলামপুর রোডের মাথা, সমবায় মার্কেটের সামনে, পাঠান বাড়ি রাস্তার মাথা, ওয়াপদা মাঠের সামনে পুলিশ অবস্থান করেছে।

27459859_704673353253759_2910311501428982454_n

এদিকে বুধবার সন্ধ্যা থেকে র‌্যাব ও তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা মোবাইল ফোর্স হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!