ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায় শুরু

শহর প্রতিনিধিঃ ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর জেলা পর্যায়ের খেলা  শুরু হয়েছে।সোমবার  বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগীতায় টুর্ণামেন্টের আয়োজন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।উদ্বোধনী খেলায় ১-০ গোলে পরশুরাম উপজেলা দলকে পরাজিত করেছে ফেনী সদর উপজেলা দল। শুরুতে পতাকা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!