ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে যুব রেড ক্রিসেন্টের পিঠা উৎসব

শহর প্রতিনিধি- ফেনীতে যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের  পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে ইউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট এর কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আক্রামুজ্জমান।
যুব প্রধান সাইফুদ্দিন রাশেদের সভাপতিত্বে এবং সেবা ও স্বাস্থ বিভাগের বিভাগীয় প্রধান সাহাব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন  জেলা রেড ক্রিসেন্ট এর কার্যকরী কমিটির সদস্য মো: আবুল হাশেম, ফেনী পৌর কাউন্সিলর ও ফেনী রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটির সদস্য লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী প্রেস ক্লাবের একাংশের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁঞা, জেলা রেড ক্রিসেন্ট এর কার্যকরী কমিটির সদস্য মহিনুর জাহান লাবনি, ফেনী জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি সাইফুর রহমানের সহধর্মিণী রেহানা রহমান, সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারি, সাপ্তাহিক নিহারিকা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুল আমিন রিজভী, ইনডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি ও সিনিয়র যুব সদস্য নাজমুল হক শামীম।
এসময় যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান রহমত উল্লাহ্ জিংকু, মঞ্জিলা আক্তার মিমি, খুরশিদ আলম মাহাদি, ইকবাল হোসেন, রবিউল আজিম চৌধুরী রাহাত, সৈয়দ রইসুল ইসলাম রিমন, গাজী আবদুর রাজ্জাক, নজিমুদ্দিন জিকু, রহিমা আক্তার, রায়হান হোসেন, আবু সাঈদসহ অন্যান্য যুব সদস্যরা। অনুষ্ঠান শেষে যুব সদস্যদের সম্মাননা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!