ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে সাংস্কৃতিক উৎসবের সমাপনী

নুর হোসেন নসীব:ফেনীতে জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমীতে দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শনিবার শেষ হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন নিজাম হাজারী এমপি।

এসময় তিনি বক্তব্য প্রদানকালে শহীদ জহির রায়হান হল পুন:নির্মাণ, সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে উন্নীত করতে সংশ্লিষ্টদের নিকট দাবী জানিয়েছেন বলে জানান।

received_861051900754325

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু।

এডভোকেট সাইফ উদ্দিন শাহীন ও জেবিন শারমিন ফ্লেভা অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত,দেশাত্মবোধক গান, পল্লী গীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারি সারি, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!