ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীর যানজট নিরসনে ২০-২৫ দিন লাগবে: ওবায়দুল কাদের

ফেনী-যানজট-নিরসন

ঢাকা অফিসঃ ফেনীর রেলওয়ে ওভারপাসের কারণে যানজট হচ্ছে, এতে মানুষের কষ্ট হচ্ছে। বিকল্প কোনো পথ নেই। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি এজন্য দুঃখিত। একটা লেন ১৫ মে খোলা হবে। এতে একটু স্বস্তি মিলবে। পুরো সমস্যা সমাধান হতে আগামী ২০-২৫ দিন লাগবে বলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আমাকে জানিয়েছে।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, বিকল্প ব্যবস্থার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। এখন বর্ষাকাল, অন্য সময় হলে হয়তো ম্যানেজ করা যেত। কোনো উপায় নেই। যাত্রী-মালামাল পরিবহনে সময় নষ্ট হচ্ছে। বিষয়টি আমরা জানি। একটু অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা রাস্তা করেছি ফোর লেন কিন্তু তিনটি ব্রিজ দুই লেনের আছে। সেটা হচ্ছে মেঘনা, কাঁচপুর ও গোমতি। এ তিনটি সেতুতে জাপান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এ সেতু তিনটি নির্মাণ সময়ের ৬ মাস আগে আগামী ডিসেম্বরে শেষ হবে। ফলে এ তিনটি সেতুর নির্মাণ খরচ সাড়ে সাতশ কোটি টাকা হ্রাস পাবে। কাজেই এ কয়টা মাস এ রুটে যারা চলাচল করেন, তাদের ধৈর্য্য ধরতে হবে।
মন্ত্রী বলেন, আমি একসময় থাকবো না। কিন্তু খুব ভালো লাগছে কিছু কাজ করে যাচ্ছি। কিছু কিছু কাজের সুফল পেতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু যখন কাজের সুফল পাবে তখন মানুষ স্মরণ করবে।
উল্লেখ্য, দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন যানজট ১০০ কিলোমিটারও ছাড়িয়ে গেছে। ফলে প্রতিদিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামমুখী শত শত যাত্রীবাহী বাস, মালবাহী কাভার্ডভ্যান, লরি ও ট্রাক ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!