ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীসহ ১১ জেলায় ডিসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবানের ডিসি আসলাম হোসেনকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সংস্থার ১০ কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক তন্ময় দাসকে নোয়াখালীর ডিসি, দুর্নীতি দমন কমিশনের কমিশনারের পিএস এস এম ফেরদৌসকে মানিকগঞ্জের ডিসি, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানকে ফেনীর ডিসি, পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শহীদুল ইসলামকে খাগড়াছড়ির ডিসি, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হককে চাঁপাইনবাবগঞ্জের ডিসি করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা বেগম নাজিয়া শিরিনকে নীলফামারীর ডিসি, আইএমইডির উপসচিব বেগম আনার কলি মাহাবুবকে শেরপুরের ডিসি, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হেলাল হোসেনকে খুলনার ডিসি, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে সুনামগঞ্জের ডিসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের পরিচালক মোহাম্মদ দাউদুল ইসলামকে বান্দরবানের ডিসি করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!