ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী এসএসকে সড়কের পরিবর্তে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক লিখার নির্দেশ

শহর প্রতিনিধি:ফেনী শহরের এসএসকে সড়কের পরিবর্তে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক লিখার সিদ্বান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন।সম্প্রতি জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন কমিটির কমিটির সভায় ফেনী এসএসকে সড়কের পরিবর্তে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক লিখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে বুধবার জেলা প্রশাসক মনোজ কুমার রায় জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কাউন্সিলিং করে এস এস কে সড়ক সংশোধন করে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক লিখতে হবে মর্মে দোকানদার, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয়দের নির্দেশনা দেন।
সংক্ষিপ্তভাবে এস এস কে সড়কের স্থলে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক লিখা নিশ্চিত করতে সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় শেষে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়া হয়।

বুধবার জেলা প্রশাসক ওই সড়কে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কাউন্সিলিংকালে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের সকল সাইনবোর্ডে এস এস কে সড়কের স্থলে এর সঠিক নাম শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এর নাম সংশোধনের কাজ শেষ করতে হবে। পরবর্তীতে আগামী পাঁচ দিনের মধ্যে সিল, প্যাড ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে লিখতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে তাৎক্ষনিক ফেনী পৌরসভার পক্ষ থেকে মাইকিংও করা হয়। ট্রাংক রোডের জিরোপয়েন্ট সংলগ্ন শহীদ শহীদুল্লা কায়সার এর নামে পৌরসভার দেয়া নামফলকটির অস্পষ্ট লেখা ও ছবি অলংকরণ করা হয়।
এ সময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. মামুন, সহকারী কমিশনার (ভূমি) নুরেরজামান চৌধুরী,ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার,পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা প্রশাসক শহরের ব্যস্ততম তাকিয়া রোড পরিদর্শন করেন।যানজট নিরাসনে তিনি ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের রাত ৯টা থেকে সকাল ৯টার মধ্যে ট্রাক ও ভারী যানবাহন শহরে প্রবেশ না করতে মৌখিকভাবে নির্দেশ দেন।

প্রসঙ্গত; শহীদ শহীদুল্লাহ কায়সার ১৯২৭ সালের ১৬ ফেব্রুারি ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সারেং বৌ, সংশপ্তক এর মতো উপন্যাস, রাজবন্দীর রোজনামচা এর মতো স্মৃতিকথা এবং পেশোয়া থেকে তাসখন্দ এর মতো ভ্রমণ বৃত্তান্তের রচয়িতা এ মহান সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে অপহৃত হন (ধারণা করা হয় আলবদর বাহিনীর হাতে তিনি ১৪ ডিসেম্বর শহীদ হন)।ফেনীর সোনালী সন্তানের নামে পাঁচগাছিয়া সড়কের নামকে ফেনী পৌরসভার পক্ষ থেকে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক নামকরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!