ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী মেডিস্ক্যানসহ চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অর্থদন্ড

শহর প্রতিনিধি: বৃহস্পতিবার ফেনীর স্বাস্থ্য সেবা খাতে শৃংখলা আনয়নের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শহরের ট্রাংক রোডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করায় ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের নিউ উপশম হাসপাতালে ২০ শয্যার অনুমতি নিয়ে ৩০ শয্যার হাসপাতাল পরিচালনা করার অপরাধে ব্যবস্থাপক চন্দন শীল(৪৪)কে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।

এছাড়া শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক আক্তার হোসেন ( ৪৫) কে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

পরে জেড. ইউ. মডেল হাসপাতালের একটি রিএজেন্টের মেয়াদ চলে যাওয়ার উপরাধে প্রতিষ্ঠানটির  ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপুকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!