ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেসবুক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ভিডিও চ্যাটিং ডিভাইস আনছে

 

 

তৌহিদুল ইসলাম তুষার-বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ল্যাপটপ আকৃতির নতুন ডিভাইসটি আগামী মে মাসে উন্মোচন হতে পারে। ডিভাইসটিতে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, মাইক্রোফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্পিকার। ল্যাপটপ আকৃতির ডিভাইসটি খুব সহজে ব্যবহারকারীর চেহারা ও কণ্ঠ শনাক্ত করতে পারবে। ফলে ডিভাইসটি ব্যবহারকারীকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে পাসওয়ার্ডের পরিবর্তে ফেসবুকে ঢোকার সুযোগ দেবে। একই সঙ্গে ভিডিও কল করতে পারবেন। প্রতিষ্ঠানটি মনে করছে, সবার সঙ্গে ভিডিও চ্যাটে যুক্ত হওয়া দারুণ একটি মাধ্যম হবে ডিভাইসটি। এআই প্রযুক্তিতে চালিত ডিভাইসটি বাড়িতে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। ফেসবুকের হার্ডওয়্যার বিভাগ ‘বিল্ডিং ৮’ পরীক্ষাধীন এটাই প্রথম ডিভাইস। ডিভাইসটির আনুমানিক মূল্য ধরা হচ্ছে ৪৯৯ ডলার। একই রকম একটি পণ্য রয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজনের। স্পিকার ইকো নামে ডিভাইসটির ৭ ইঞ্চির একটি পর্দা রয়েছে। ডিভাইসটির মূল্য ২২৯ ডলার। ফেসবুকের ডিভাইসটি কাজ করবে আপনার পার্সোনাল অ্যাসিসন্ট্যান্টের মতো। এর মাধ্যমে দেখা যাবে ইউটিউব, শোনা যাবে গান, সিকিউরিটি ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!