ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বন্যাকবলিত ফেনী পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।মঙ্গলবার বন্যাকবলিত ফেনী জেলার ফুলগাজী উপজেলা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণের খোঁজখবর নেন এবং নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি নৌবাহিনীর বোটযোগে ফেনীর সামগ্রিক বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। এ সময় উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান বলেন, আকস্মিক বন্যায় ফেনী জেলার বিপর্যস্ত এলাকায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় প্রশাসন, ছাত্র-জনতা, সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করলে খুব শীঘ্রই এ অবস্থা হতে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। পরিস্থিতি বিবেচনায় যত দিন প্রয়োজন হবে তত দিন নৌবাহিনীর চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!