ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বাংলাদেশের একাদশ নিয়ে বিভ্রান্তি

 

ক্রীড়া প্রতিবেদক-নয় বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পচেফ্‌স্ট্রুমের সেনওয়েস পার্কে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথম টেস্টে বাংলাদেশের একাদশ নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। ম্যাচের সরাসরি সম্প্রচারে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ছবিসহ যে তালিকা দেখানো হয়েছিল, তাতে সাব্বির রহমান ছিলেন না। সেখানে তাসকিন-মোস্তাফিজ ও শফিউলের পাশাপাশি চতুর্থ পেসার হিসেবে দেখানো হয়েছিল রুবেল হোসেনের নাম। কিন্তু বিভিন্ন ক্রিকেট ওয়েবসাইটের তালিকায় সাব্বিরের নাম ছিল। নামকরা সংবাদ সংস্থা এএফপি, রয়টার্সও একাদশে সাব্বির নেই বলেই জানিয়েছিল।
গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল সাব্বির রহমানের। গত প্রায় এক বছর বাংলাদেশের প্রতিটি টেস্টেই বাংলাদেশের একাদশে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় এসে প্রস্তুতি ম্যাচে ভালো করা সাব্বির প্রথম টেস্ট দল থেকে বাদ পড়েছেন—সংবাদটি ছিল বেশ বিস্ময়করই।
দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া দুই দলের খেলোয়াড়দের তালিকা দেখে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ দলের একাদশে আছেন সাব্বির। বাংলাদেশ খেলছে তিন পেসার নিয়ে। রুবেল নেই। আছেন তাসকিন, মোস্তাফিজ ও শফিউল।
প্রস্তুতি ম্যাচে ভালো খেলতে না পারলেও দলে আছেন লিটন দাস। তিনি পচেফ্‌স্ট্রুমে খেলবেন উইকেটকিপার হিসেবেই। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। গত মার্চের পর আবার টেস্ট দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!