ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বাকলিয়ায় শতবর্ষী বৃদ্ধের দখলকৃত জমি উদ্ধার দাবী

নগরীর পশ্চিম বাকলিয়ার বউ বাজার এলাকার মজিদ সও: মসজিদ সংলগ্ন শতবর্ষী বৃদ্ধা মোহাম্মদ আলী এবং তার ভাই মৃত আশরাফ আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ কানি ১০ গন্ডা জমি জাল দলিল সৃজনের মাধ্যমে কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা জবর দখল করে রাখার প্রতিবাদে এবং উক্ত জমি উদ্ধারের জন্য ৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার।পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আশরাফ আলীর মেয়ে জাহানারা বেগম। তিনি বলেন তার বাবা এবং তার চাচার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে তাদেরকে অবস্থান করতে দিচ্ছে না সন্ত্রাসীরা। নুরুল অালমসহ কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু অার.এস থেকে বি.এস রেকর্ডের সময় জাল দলিলের মাধ্যমে বি.এস খতিয়ান নং ৩১৬১ সৃজন করে উক্ত জমি তাদের নামে রেকর্ড করেন। পরবর্তীতে এই বিষয়ে জানতে পেরে মোহাম্মদ আলী ২০০৪ সালে আদালতে মামলা দায়ের করেন। আদালত ২০০৮ সালে উক্ত খতিয়ান বাতিলের নির্দেশ দিলে মোহাম্মদ আলী এবং আশরাফ আলীর নামে ৫৫১৭ নং বি. এস খতিয়ান সৃজিত হয়। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ার কারণে তাদেরকে জমিতে প্রবেশ করতে দিচ্ছে না। ২০০৯ সালে প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে উক্ত জায়গায় স্থাপনা নির্মাণ করেন। তাই তাদের জমি উদ্ধারের জন্য ভূমি মন্ত্রনালয় এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শতবর্ষী বৃদ্ধা মোহাম্মদ আলী, তার স্ত্রী শাহেদা বেগম, কন্যা মাসুমা বেগম, ছেলে আবু সাঈদ ও আবুল কালাম, মৃত আশরাফ আলীর মেয়ে জাহানারা বেগম, সখিনা বেগম ছেলে আব্বাস প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!